লগইন

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ - ২০ মার্চ, ২০২৫

To read in English, click here

১. সূচনা

PCBInstitute এ আমরা আপনার তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তার সুরক্ষায় বদ্ধ পরিকর। এই লেখনীটি আপনাকে আমাদের তথ্যের ব্যবহার এবং নিরাপত্তার এর জন্য নেয়া পদক্ষেপ গুলোর ব্যাপারে অবগত করবে। লেখনীতে "আমি", "আমরা", "আমার", "আমাদের" বলতে PCBInstitute কে বুঝানো হয়ে থাকে, এবং "আপনি", "আপনার", "আপনাদের" বলতে PCBInstitute এর সেবাসমূহকে ব্যবহার করার উদ্দেশ্যে সাইন-আপ করা ব্যবহারকারীদেরকে বুঝানো হয়ে থাকে। "লেখনী", "নীতি" বলতে এই সম্পূর্ণ গোপনীয়তা নীতিকে বুঝানো হয়ে থাকে।

২. আপনার তথ্যকে আমরা কাউকে দিয়ে থাকি না

আমরা কখনোই আপনার তথ্যকে কোনো তৃতীয় পক্ষের কাছে বন্টন, শেয়ার অথবা জানিয়ে থাকি না। আপনার সকল তথ্য শুধুমাত্র আমাদের সেবাগুলোকে উন্নয়নের স্বার্থে ব্যবহার করা হয়ে থাকে। তবে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রশাসনের নির্দেশ বা বিজ্ঞপ্তির সাপেক্ষে এই তথ্যগুলো আমরা তাদেরকে দিতে বাধ্য থাকতে পারি।

৩. তথ্যের সুরক্ষা এবং এনক্রিপশন

আমরা আপনার তথ্যের সুরক্ষায় সর্বদা বদ্ধ পরিকর। আপনার সকল ধরনের তথ্যকে বিশ্বমানের এনক্রিপশন প্রোটোকলের মাধ্যমে আমরা সর্বোচ্চ সুরক্ষা দেয়ার জন্য নিয়োজিত। আপনার সকল তথ্যকে অননুমোদিত ব্যবহার, পরিবর্তন অথবা হারিয়ে যাওয়া থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাছে সীমাবদ্ধ এবং নিয়ন্ত্রিত। তবে, আপনার তথ্য আপনার মাধ্যমে অন্যের কাছে চুরি হওয়ার ক্ষেত্রে আমরা দায়ী থাকি না। এক্ষেত্রে আপনার তথ্যের সুরক্ষার জন্য দায়িত্বশীলতার পরিচয় দিতে আপনি দায়ী থাকেন।

৪. তথ্যের সংগ্রহ এবং ব্যবহার

আমরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যগুলোকেই সংগ্রহ করে থাকি। এগুলো হলো -

  • রেজিস্ট্রেশন (সাইন-আপ) এর সময় ব্যবহৃত তথ্যসমূহ
  • আপনার ক্রয়কৃত কোর্স সমূহ
  • আপনার দেখা কোর্সের ভিডিও সমূহ
সকল তথ্যাদিগুলো শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ ব্যবহার ও সেবার উদ্দেশ্যের জন্যই ব্যবহার করা হয়ে থাকে।

৫. আপনার অধিকারসমূহ

আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে আপনার তথ্যকে দেখা, পরিবর্তন অথবা মুছে ফেলার। যদি আপনি আপনার অধিকার খাটাতে ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনি প্রত্যেকটির জন্য সাইন-ইন এর পরে তাদের সেটিংসগুলোকে ব্যবহার করে তা করতে পারবেন।

৬. এই লেখনীর হালনাগাদ

আমরা যেকোনো সময় এই গোপনীয়তার নীতিটিকে পরিবর্তন করার অধিকার রাখি। পরিবর্তনের সময়টি আপনি লেখনীর শুরুতে দেখতে পারবেন, এবং প্রত্যেকবার পরিবর্তনের পর সেগুলোকে আমরা আপনার ইমেইলের মাধ্যমে জানিয়ে থাকি।

৭. আমাদের সাথে যোগাযোগ করুন

আপনার এই গোপনীয়তার নীতি নিয়ে যেকোনো প্রশ্নের জন্য আমাদেরকে আমাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন

Logo of PCBInstitute